যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ-চীন মৈত্রী বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

বাংলাদেশ-চীন মৈত্রী বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নতুন বছরের ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ।

২০২২ সালের মেলার সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তেমন ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল।
করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এর পরের বছর অর্থাৎ চলতি বছরের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়। তবে মেলার স্থান পরিবর্তন করায় দর্শনার্থীর ভিড় তুলনামূলক কম ছিল।

ইফতেখার আহমেদ বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে। এবারও বাংলাদেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরো বহু দেশ অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাও গতবারের চেয়ে বেশি হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com