শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে উপ-সহকারি প্রাণী কর্মকর্তার কারনে কৃষকের আড়াই লাখ টাকার গাভীর মৃত্যু 

পঞ্চগড়ে উপ-সহকারি প্রাণী কর্মকর্তার কারনে কৃষকের আড়াই লাখ টাকার গাভীর মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে উপ সহকারী প্রাণী কর্মকর্তার যোগসাজশে ভুয়া চিকিৎসকের চিকিৎসায় মারা গেছে কৃষকের গরু । রবিবার (২৫-ডিসেম্বর) জেলার সদর উপজেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে । এ বিষয়ে ভুক্তভোগী সদর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন । ভুক্তভোগী মোঃ সোহরাব আলী সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডুবানুছি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে । ভুক্তভোগী মোঃ সোহরাব আলী বলেন, আমার এই গাভীটির বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা । দৈনিক ৪/৫ লিটার দুধ হয় । যা বাজারে বিক্রি করে আমর সংসার চলে । আগে দৈনিক ১৫/২০ লিটার দুধ হতো । গত কয়েকদিন ধরে গরুর পাতলা পায়খানা হচ্ছিল । আমি স্থানীয় প্রাণী চিকিৎসক মোঃ আতিয়ার রহমানকে জানালে সে কয়েকদিন চিকিৎসার পর উপজেলা উপ সহকারী প্রাণী কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করে অনেক গুলো ঔষধ ও ইনজেকশন আমাকে কেনায় । এবং তা গরুর উপর প্রয়োগ করে । এর পরেও গরু সুস্থ না হলে পুনরায় প্রেসকিপশন লিখে দেন । এবং এই উপজেলা উপ সহকারী প্রাণী কর্মকর্তা আব্দুর রহিম আমার কাছে ১০০০ টাকা ভিজিট নেন । তার পরামর্শে ও তার সাথে যোগাযোগ করে আতিয়ার ডাক্তার আমার গরুকে অনেক ইনজেকশন পুশ করে । এতে গরুর অবস্থা আরো খারাপ হয়ে যায় । এতে বার বার ডাঃ আব্দুর রহিম এর ফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন ধরেন নি । রবিবার (২৫-ডিসেম্বর ) গরু উঠে দাঁড়াতে পারছিলনা। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে গরু নিয়ে আসি । দীর্ঘ সময় দাড়িয়ে থেকেও কাউকে আমি পাইনি । গেইটে তালা দেওয়া ছিল । এর মধ্যে আব্দুর রহিম আমাকে দেখে দৌড়ে পালিয়ে যায় । অবশেষে দুপুরের পর বিনা চিকিৎসায় গরু মারা যায় । তার অভিযোগের পর সরেজমিনে দেখা যায়, মোঃ আতিয়ার রহমান কোন প্রাণী চিকিৎসক নন । তিনি হাঁস মুরগি, গবাদি পশু পালন ও পরিচর্যার উপর সাত দিনের প্রশিক্ষণ গ্রহণ করে । এবং একটি ঔষধ কম্পানি হতে গাভীকে বিভিন্ন জাতের বীজ দেওয়ার একটি ১৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করে এলাকায় পশু ডাক্তারের পরিচিত লাভ করে । এবং যে কোন প্রয়োজনে সদর উপজেলা উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এর পরামর্শ নেন । পরে খোঁজ নিয়ে জানা গেছে মোঃ আব্দুর রহিম সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বদলি হয়ে বোদা উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগদান করেছেন । এ বিষয়ে আতিয়ার রহমানের মুখ থেকে ঘটনার সত্যতা পাওয়া গেলেও ডাঃ আব্দুর রহিম এর কোন বক্তব্য পাওয়া যায় নি । এ ধরনের ভুয়া চিকিৎসকদের সাথে উপজেলা উপ সহকারী প্রাণী কর্মকর্তার যোগসাজশের বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ । তারা বলেন, সরকারি প্রাণী সম্পদ কর্মকর্তারা এসব ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাদের সহযোগিতা করছে । তাহলে আমরা সাধারন মানুষ কথায় যাবো । ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে ডাঃ আব্দুর রহিম এর মতো কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই । এ বিষয়ে সদর উপজেলা প্রাণি কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলাম বলেন, গরু মারা যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক । সরকারি ছুটি থাকায় অফিস বন্ধ ছিল । আব্দুল রহিম পঞ্চগড় সদর উপজেলা থেকে বদলি হয়ে বর্তমানে বোদা উপজেলায় কর্মরত আছেন । এলাকাভিত্তিক কিছু মানুষ যুব উন্নয়ন বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে প্রাণী চিকিৎসা করছে । যা সম্পূর্ণ বেআইনি । প্রাণী চিকিৎসার জন্য আমারা সরকারের নিয়োগ প্রাপ্ত চিকিৎসক । আমরা চিকিৎসা সেবা প্রদানের জন্য সবসময় প্রস্তুত আছি । তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন । ভুয়া চিকিৎসকের চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হতে সবাইকে অনুরোধ করেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com