নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মতবিনিময়ের সময় অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দিবেন তিনি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক স্মারক থেকে রোববার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা স্মারক মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
স্মারকে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় সুপ্রিম কোর্ট জাজেজ স্পোর্টস কমপ্লেক্সে এ মতবিনিময় ও দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান অনুষ্ঠান হবে। এতে সব জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এটি একটি সরকারি অনুষ্ঠান। ফলে অনুষ্ঠানে আগত বিচার বিভাগীয় কর্মকর্তারা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন এবং বিধি মোতাবেক ডিএ প্রাপ্ত হবেন বলে জানানো হয়।
Leave a Reply