শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে,,বাণিজ্যমন্ত্রী

গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে,,বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটা গোষ্ঠী খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি সামলে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। অথচ, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটা গোষ্ঠী খুব চালাকির সঙ্গে গুজব ছড়াচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না।

তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরাও উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে চান। তারা এ দেশটার উন্নতি চান না। মূল রাজনীতির দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন তারা।

টিপু মুনশি বলেন, দেশের পোশাকখাত ঘুরে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ৮১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের প্রত্যাশা করছি।

তিনি বলেন, ৫০ শতাংশ অর্থ যদি পুঁজিবাজার থেকে আসতো, তাহলে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হতে বাধ্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেয়ারবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার।

তিনি বলেন, আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com