যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লাখ টাকা জরিমানা অবৈধভাবে সয়াবিন বিক্রির দায়ে

লাখ টাকা জরিমানা অবৈধভাবে সয়াবিন বিক্রির দায়ে

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই)।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মান চিহ্ন ব্যবহার, মোড়কজাত সনদ ও ওজন যন্ত্রের নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মান চিহ্ন ব্যবহার করছে। এছাড়া মোড়কজাত সনদ নেই ও কারখানায় ব্যবহার করা ওজন যন্ত্রের নিবন্ধন সনদ ছিল না। তারপরও প্রতিষ্ঠানটি অবৈধভাবে ‘রন্ধন’ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করছে। এ অপরাধে হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বিএসটিআইয়ে এসে সব ধরনের ব্যবসায়ীক কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে। তা না হলে তাদের সিলগালা করে দেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মঈন উদ্দিন (পরিদর্শক)। এছাড়া কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করেন মো. শাহরিয়ার হোসেন (পরিদর্শক) এবং সিরাজুম মুনিরা (পরিদর্শক)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com