শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিম্মি করে মুক্তিপণ চাইতো তারা

জিম্মি করে মুক্তিপণ চাইতো তারা

নিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন প্রলোভন দেখিয়ে সৌদি আরবে মানবপাচার করে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো একটি চক্র। র‌্যাব এই চক্রটির মূলহোতাসহ সহযোগীদের গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো- মো. শহীদুল ইসলাম (৪৫), মো. শাহিন (৩৭), তৈয়বা (৫৫), মো. কাইয়ুম শাওন (৩৪) এবং মো. লিটন মিয়া (৩০)। বুধবার তাদের রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গ্রেফতারদের জনশক্তি রফতানির কোনো বৈধ লাইসেন্স নেই। তবুও তারা ভিকটিমদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সৌদি আরবে পাঠানোর পর সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবি করত। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানবপাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে।

তিনি আরো বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। এসব অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com