নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পশ্চিম ধানমন্ডির শংকর এলাকায় সায়িম বাবু নামের আট বছরের শিশুকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শংকর এলাকায় শিশু হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছি। এরপর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। কেন এই হত্যাকাণ্ড হয়েছে, প্রাথমিকভাবে তা জানতে পারিনি। এ ঘটনায় আটক রেশমা খাতুন শিশুটির সম্পর্কে সৎমা হন।
Leave a Reply