নিজস্ব প্রতিবেদক :
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে ডিএমপি জানায়, আটকের সময় অভিযুক্তদের কাছ থেকে ৩ হাজার ৫১৩ ইয়াবা, ৪০০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply