শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাউফলের চন্দ্রপাড়ার গ্ৰামপুলিশ (চৌকিদার) মমিন খানের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

বাউফলের চন্দ্রপাড়ার গ্ৰামপুলিশ (চৌকিদার) মমিন খানের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের চৌকিদার মমিন খানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। পুলিশের ভয় দেখিয়ে গ্রামবাসীকে অত্যাচার করে আসছে নিয়মিত।
এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী সাইফুল ইসলাম সহ এলাকাবাসী গণস্বাক্ষর জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানায়, আমার দুধ মাতা অর্থাৎ আমার বড় চাচী আমাকে লালন পালন করে। আমার বড় চাচীর কোন সন্তান না থাকায় আমার দাদার ওসিয়তে আমার বড় চাচী আমাকে লালন পালন করে। কিন্তু হঠাৎ ৫ই ডিসেম্বর ২০১৯ ইং তারিখে আমার দুধ মাতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে আমি আমার দুধ মাতার মৃত্যু সনদ তুলতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাই এবং চৌকিদার মমিন খান কয়েকদিন পর আমার হাতে এনে দেয় আমার দুধ মাতার মৃত্যু সনদ। কিন্তু সেখানে মৃত্যু তারিখ লেখা ছিল ৩ নভেম্বর ২০১৯।

সাইফুল ইসলাম জানায়, আমি চৌকিদারের কাছে জানতে চাইলে চৌকিদার মমিন খান আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও পুলিশের ভয় দেখায়। তিনি বলেন, পরে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে চেয়ারম্যান কোন কর্ণপাত করেননি।

সাইফুল ইসলাম আরো জানায়, আমার অপূরণীয় ক্ষতি সাধনের জন্য চৌকিদার মমিন খান আমার দুধ মাতার মৃত্যু সনদে মৃত্যুর তারিখ পরিবর্তন করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, চৌকিদার মোমিন খান গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় কয়েকবার জেল খেটেছেন। জেল থেকে জামিনে বের হয়ে আবার অপকর্মে লিপ্ত হন তিনি।এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায় চৌকিদার মোমিন খানের বিরুদ্ধে গরু চুরি, ক্ষমতা দাপটে মানুষকে আটকে রেখে নির্যাতন, মদ ও জুয়ার আড্ডা বসিয়ে টাকা আয়, চাকুরী দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা ফেরত না দেয়া এবং টাকা ফেরত চাইলে মামলা দেওয়ার ভয় দেখানো সহ একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে সাংবাদিক মো: মনিরুল ইসলাম শাহিন, চৌকিদার মমিন খানের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করেন যার নং ২৩৯/২০১৭, ৩৭৪/২০১৯। মামলা দুটি আদালতে চলমান। এছাড়াও থানায় একাধিক মামলা রয়েছে চৌকিদার মোমিন খানের বিরুদ্ধে।

উল্লেখ থাকে যে, বাংলাদেশ রেলওয়েতে চাকুরির প্রলোভন দেখিয়ে হাসান হাওলাদার, পিতা: ওয়াহিদ হাওলাদার এর নিকট থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া সহ আরো বিভিন্ন মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চৌকিদার মমিন খান।

ক্ষমতার দাপট দেখিয়ে এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করেন অভিযুক্ত চৌকিদার মমিন খান।

শুধু তাই নয় ক্ষমতার দাপট দেখিয়ে ধর্মের বোনের স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে পরে সেই ধর্মের বোনকে বিয়ে করে সংসার করে চৌকিদার মমিন খান।তার ধর্মের বোনের আগের দুটি সন্তান এখন খুবই দূর্বিসহ জীবনযাপন করছে।

এলাকাবাসী জানায় মোমিন চৌকিদার এলাকায় সব সময় চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে পুলিশ সহ মামলার হুমকি দেওয়া হয়।

এলাকাবাসী আরো জানায় চেয়ারম্যানসহ পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেও তার অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে গ্রামপুলিশ মমিন খানের অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে তাকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com