নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৪১ হাজার ৫২৭ ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল, ২৭ গ্রাম হেরোইন ও ৮৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply