রাজধানী ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন চেয়ারম্যান বাড়ি মোড়ের ন্যাশনাল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে ১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সারাদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কমিশনার মোঃ মীর হোসেন মিরু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ন্যাশনাল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ও শেয়ার হোল্ডার মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন ডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, পুষ্পধারা প্রপার্টিজ এর বাইন্ডিং ডিরেক্টর মোঃ শামসুল আলম, বায়তুল হেরা জামে মসজিদ এর সভাপতি মোঃ রকিবুজ্জামান (রকিব), ন্যাশনাল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানের শুরুতে প্রথম পর্বে সকাল ৮ ঘটিকার সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের করা হয়।
এরপরে পর্যায়ক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ।
এরপরে প্রধান শিক্ষকের স্বাগত ভাষণের পরে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় ছেলে মেয়েদের দৌড়, বিস্কুট দৌড়, দীর্ঘলম্ফ, মহিলাদের জন্য বলটি ধরুন এবং বৃদ্ধদের জন্য হাড়ি খেলা সহ অন্য খেলা অনুষ্ঠিত হয়।
এর পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ২ ঘটিকা থেকে শুরু হয় কবিতা আবৃতি প্রতিযোগিতা, ইসলামের সংগীত প্রতিযোগিতা, গান ও নৃত্য প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের ভাষণ এবং সভাপতি ভাষন এবং সর্বশেষ অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী প্রতিযোগিতা।
Leave a Reply