শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনা বাবার পিস্তল হাতে প্রতিপক্ষকে ধাওয়া দেওয়া মেয়রপুত্র কারাগারে

পাবনা বাবার পিস্তল হাতে প্রতিপক্ষকে ধাওয়া দেওয়া মেয়রপুত্র কারাগারে

পাবনাপ্রতিনিধি:

গ্রেফতার কামরুল হাসান সুজয়

পাবনার ফরিদপুরে বাবার পিস্তল নিয়ে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া দেওয়া সেই মেয়রপুত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার কামরুল হাসান সুজয় (২৭) ফরিদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান মাজেদের ছেলে। জব্দকৃত পিস্তলটি মেয়র কামরুজ্জামান মাজেদের নামে লাইসেন্সকৃত।

ফরিদপুর থানা পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ পিস্তলটির কাগজপত্র যাচাই বাছাই করে মালিকানার সত্যতা পেয়েছে। তবে বৈধ অস্ত্রের (পিস্তল) অবৈধ ব্যবহারের জন্য অস্ত্র আইনে মামলাটি করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাটি করেছেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় কামরুল হাসান সুজয়কে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মেয়রপুত্র কামরুল হাসান সুজয় দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। মাস ছয় আগে তিনি দেশে ফিরেছেন। এর পর থেকে এলাকাতেই রাজনীতির সাথে জড়িত হয়ে নিজেকে প্রভাবশালী করতে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন।

গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার পুঙ্গুলী ইউনিয়নে আওয়ামী লীগের সমাবেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলামকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পৌর মেয়রের সাথে কথা কাটাকাটি। এর জেরেই সাজেদুলের ওপর ক্ষিপ্ত হন মেয়রের ছেলে সুজয়।

ঘটনার দিনে বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরে ইউপি চেয়ারম্যান এলে কামরুল হাসান সুজয় লোকজন নিয়ে তার ওপর চড়াও হন। এ সময় সাজেদুল পালানোর চেষ্টা করলে সুজয় পিস্তল নিয়ে তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সাজেদুলের লোকজন তাকে পিস্তলসহ ধরে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক ও পিস্তলটি জব্দ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com