শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী ঢাকাকে সবার সহযোগিতায় স্মার্ট ঢাকা গড়তে চাই : মেয়র আতিক

রাজধানী ঢাকাকে সবার সহযোগিতায় স্মার্ট ঢাকা গড়তে চাই : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক:

একটি সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এনার্জি ইনস্টিটিউটকে গবেষণার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে ডিএনসিসি কাজ করতে আগ্রহী। এই ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বান করছি আপনারা আমাদের সিটি নিয়ে স্টাডি করেন, গবেষণা করেন। আপনাদের গবেষণার আলোকে আমরা কাজ করবো। সবার সহযোগিতায় স্মার্ট ঢাকা গড়ে তুলতে চাই।’

আজ শুক্রবার সকালে বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘গ্রিন সিটি, স্মার্ট সিটি’ শিরোনামে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, কোভিড, কনফ্লিক্ট আর ক্লাইমেট চেঞ্জ- এই তিনটির কারণে পুরো বিশ্ব আজ টালমাটাল। ক্লাইমেট চেঞ্জের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ খুবই সামান্য পরিমাণ কার্বন নিঃসরণ করা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। ঢাকা শহরের তাপমাত্রা বেড়ে চলেছে। এ অবস্থায় ঢাকাকে বাঁচাতে হলে সবুজায়ন বাড়াতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আমরা সিটি করপোরেশন থেকে বৃক্ষরোপণ করছি। ডিএনসিসির সেবাগুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসছি। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সম্পূর্ণভাবে অনলাইন হয়ে গেছে। ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী যেকোনো অভিযোগ জানাতে পারবে ও সেবা পাবে। আমরা প্রায় ৫০ হাজার স্মার্ট এলইডি লাইট লাগিয়েছি। যেগুলো সাধারণ লাইটের তুলনায় খুবই কম কার্বন নিঃসরণ করে। পাশাপাশি বিদ্যুৎ খরচও কম। আমরা চেষ্টা করছি এনার্জি সেভ করতে এবং শহরের পরিবেশ রক্ষা করতে।

এসময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এনার্জি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডিএনসিসিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দিপাল চন্দ্র বড়ুয়া, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সাসটেইনেবল এনার্জি উইকের কো-অর্ডিনেটর, ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক ড. এস এম নাসিফ শামস প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com