শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

দারুস সালামে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে তিন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম খালেক পাম্পের পাশে ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮), বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহমান রায়হান (১৮) ও মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র তানভির খান হেমন্ত (২১)।

আহত হেমন্ত বলেন, ‘আমাদের সবার বাসা দারুস সালাম এলাকায়। আজকে আমার জন্মদিন ছিল। চারজন বন্ধু মিলে খালেক পাম্পের পাশে কেক কাটছিলাম। পাশেই একটি ছেলে নেশা করছিল। সে আমাদের বন্ধু রাফিকে ডাক দেয়। রাফি ওই ছেলের কাছে গিয়ে বলে-তোকে চিনি না, নেশা করছিস আবার আমারে ডাকিস কেন! এ কথা বলার পর ওই ছেলেকে চর থাপ্পড় মারে রাফি।’

হেমন্ত আরও বলেন, ‘কিছুক্ষণ পর একই এলাকার আরাফাত রাব্বি ও হৃদয়সহ কয়জন ঘটনাস্থলে এসে প্রথমে আমাদের বন্ধু রাফিকে মারধর করে। ঠেকাতে গেলে রাব্বির কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে তিনজনকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় তারা। পরে আমাদের আহত অবস্থায় স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, আহত তিনজনের মধ্যে আলিফের পেটে, রায়হানের পিঠে, পেটে ও হেমন্তের পিঠ এবং বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এর মধ্যে আলিফের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com