শিরোনাম :
ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হৃত্বিকের প্রেমিকা সাবা কেন পিতৃতন্ত্রকে দুষলেন

হৃত্বিকের প্রেমিকা সাবা কেন পিতৃতন্ত্রকে দুষলেন

বিনোদন ডেস্ক:

হৃত্বিক রোশনের প্রেমিকা বলে নন, গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ বহু দিন ধরেই রয়েছেন প্রচারের আলোয়। তবে বলিউড অভিনেতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা কথা বলছেন নানা জনে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অধিক চর্চা কিংবা রটনা যে একেবারেই পছন্দ করেন না, তা বুঝিয়ে দিলেন সাবা। তিনি মনে করেন, এটা পিতৃতন্ত্রের কুপ্রভাব।

হৃত্বিক আগে বিবাহিত সম্পর্কে ছিলেন সুজান খানের সঙ্গে। সেই বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। গত বছর ফেব্রুয়ারি মাসে নৈশভোজ সেরে একসঙ্গে বের হতে দেখা যায় হৃত্বিক-সাবাকে। ২০২২ সালের মে মাসে করন জোহরের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে তারা সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের পোস্টে মন্তব্য করতে দেখা যায় জুটিকে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের।

নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সাবা সম্প্রতি জানান, তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা হলে তিনি বিব্রত, বিরক্ত বোধ করেন। তার কথায়, দীর্ঘ দিন ধরে নারীর জীবনে পুরুষের অবস্থান দিয়েই নারীকে চিহ্নিত করা হয়েছে। এটা বিশ্বজনীন প্রবণতা। কিন্তু আমার মনে হয়, এই ধারণা বদলাচ্ছে। নারীরা এখন সব ক্ষেত্রেই পুরুষদের মতোই সাফল্যের সঙ্গে কাজ করছে।
সাবার কথায়, “আমরা এখনও সমান বেতন, নারীদের সুরক্ষা ইত্যাদির জন্য লড়ছি। পণপ্রথা, নারীপাচারের মতো নৃশংসতাও আছে। এখনও পৃথিবীতে নারী-পুরুষের সাম্য আসেনি। সেই কারণেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা। পৃথিবী সকলের জন্য সমান হয়ে গেলে একটা বিশেষ দিন পালনের দরকার পড়বে না।”

সাবাকে আগামী দিনে দেখা যাবে ‘রকেট বয়েস ২’-এ। অন্যদিকে, হৃত্বিক ফিরছেন সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এ। তার সঙ্গে এ ছবিতে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো তারকারাও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com