শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হবিগঞ্জে টমটম চালককে হত্যা, গ্রেফতার ২

হবিগঞ্জে টমটম চালককে হত্যা, গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি

গ্রেফতার ব্যক্তিরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম চালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী ওসমান আলী (৩৫)।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান।
তিনি জানান, গত রবিবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড় বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটম চালক আয়াত আলীর মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন। গত ২৩ মার্চ রাত থেকে টমটমসহ সে নিখোঁজ ছিল।

এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টমটমের পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com