শিরোনাম :
টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প কোরবানির পশুর চামড়া গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহর থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেলের অনুসন্ধানে নেমে তিনটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর, নড়াইল ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নড়াইল জেলার লোহাগড়া থানার ব্রহ্মমারীনগর গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে চক্রের মূলহোতা আল আমিন (৩৪), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পিংগুলিয়া গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা (৩৩) ও যশোর কোতয়ালী থানার হামিদপুর গ্রামের মৃত ইছাহাক আলী হাওলাদারের ছেলে আবু হানিফ হাওলাদার (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত হাবিল মোল্যার ছেলে সেলিম মোল্যা (২৫), একই উপজেলার পারভাটপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুজ্জামান আরমান (২৫) ও মাগুরা সদর উপজেলার স্টেডিয়ামপাড়ার মোস্তফা আল আজাদের ছেলে জুনায়েদ হোসেন (২৩)।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ২৬ মার্চ চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়ক থেকে আব্দুল ওয়াকিল নামে এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার পর ওয়াকিল বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে এবং প্রযুক্তির ব্যবহার করে চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। সোমবার দুপুরেই চোর চক্রের ছয় সদস্যকে আদালতে প্রেরণ করে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com