শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বঙ্গবাজার, ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা

রাজধানীর বঙ্গবাজার, ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দাউ দাউ করে জ্বলছে বিখ্যাত এই মার্কেটটি, বাড়ছে আগুনের লেলিহান শিখা। এরই মধ্যে মার্কেটটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে। পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট যোগ দিয়েছে। ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজন হলো সব ইউনিট কাজ করবে, না হলে চলে আসবে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি।

মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, রাতে মার্কেটের ভেতরে কোনো লোকজন থাকে না। তবে মার্কেটে ভেতর দারোয়ান থাকে। কেউ আটকে পড়েছেন কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। সবাই আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছে।

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। প্রতিটি মার্কেটে ২৫ থেকে ৩০ জন করে দারোয়ান রয়েছেন বলে ব্যবসায়ীরা জানান।

বঙ্গবাজার মার্কেটের আরেক ব্যবসায়ী বলেন, মার্কেটের পূর্ব দিক থেকে আগুন লাগে। তবে কোথা থেকে লেগেছে, কীভাবে লেগেছে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি।

কয়েকজন ব্যবসায়ী বলেন, বঙ্গ মার্কেটের রাস্তার পাশের ভবনেও আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com