নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ৩ (তিন) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৩ (তিন) প্লাটুনসহ মোট ৬ প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য মোতায়েন করা হয়।
এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাজধানীর ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।
Leave a Reply