শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া স্তূপ থেকে এখনও উঠছে ধোঁয়া

রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া স্তূপ থেকে এখনও উঠছে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। পুড়ে যাওয়া এনেক্সকো টাওয়ার, বঙ্গবাজার মার্কেট, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটের সামনের রাস্তা বন্ধ রয়েছে। যথাযথ কারণ ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজার এলাকায় দেখা যায়, এনেক্সকো টাওয়ারের সামনে এবং হানিফ ফ্লাইওভারের নিছে ব্যারিকেড দিয়ে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছেন পুলিশ সদস্যরা।

দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উৎসুক জনতা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ব্যবসায়ীদের মালামাল যাতে চুরি না হয়, এজন্য এ এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র এনেক্সকো টাওয়ারে ব্যবসায়ীদের তাদের মালামাল সরাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে৷ তবে সেটিও দোকান মালিক সমিতি বলার পর।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল বলেন, বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এলাকাটি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। গত দুই দিন অনেক ভাসমান ও ছিন্নমূল মানুষ এখানে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তাই ব্যবসায়ীদের মালামাল রক্ষা করতে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক সমিতির সঙ্গে কথা বলেই এটি করা হয়েছে। এজন্য রাস্তার দুই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে।

কতদিন পর্যন্ত এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে থাকবে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আগুন পুরোপুরি নিভলে, মালিক সমিতির সঙ্গে কথা বলে তাদের কাছে ভবনগুলো হস্তান্তর করা হবে। এরপর হয়তো রাস্তাটি খুলে দেওয়া হবে।

এদিকে বঙ্গবাজার মার্কেটে এখন আর কোনো দৃশ্যমান আগুন নেই। তবে পোড়াস্তুপ থেকে এখনও ধোঁয়া উঠছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যদের ডাম্পিং ডাউনের (আগুন পুরোপুরি নেভানো) কাজ করতে দেখা যায়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com