শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঈদ উদযাপনে পদক্ষেপ নিয়েছে সরকার: ডেপুটি স্পিকার

ঈদ উদযাপনে পদক্ষেপ নিয়েছে সরকার: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষ যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ‌্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের উচ্চবিত্ত শ্রেণিকে এমন মহৎ উদ‌্যোগ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত ‘সাঁথিয়া উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটি’র সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম সমবায়ভিত্তিক কৃষি চাষের উদ‌্যোগ গ্রহণ করেছিলেন। তার কন‌্যা শেখ হাসিনা কৃষকদের সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করেছেন। খাদ‌্য চাহিদা পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- ১ ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না। সব জমি চাষের অন্তর্ভুক্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায‌্য ও সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ করোনাকে সুন্দরভাবে মোকাবিলা করেছে। এই সময়ে প্রযুক্তি ব‌্যবহারের মাধ‌্যমে শহর ও প্রত‌্যন্ত অঞ্চলেও ই-কমার্স দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।

অভিভাবকদের উদ্দেশে শামসুল হক টুকু বলেন, স্মার্ট নাগরিক তৈরিতে সবাইকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সরকার দেশের সবার দোরগোড়ায় প্রযুক্তির সুবিধা পৌছে দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা চেয়ারম‌্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com