মোঃ ছাবির উদ্দিন রাজু
২৪ এপ্রিল ভৈরবে মিরারচরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আঃ আওয়াল ( আড্ডি বাড়ির ) সমর্থকদের হামলায় মৃত্যু শয্যায় উমরার বাড়ির জাকির হোসেন । বল্লমের আঘতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে ।
বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।এছাড়া ও হামলায় আলী হোসেন ও মামুনের হাত-পা ভেঙে দেওয়ায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
হামলায় করেই ক্ষান্ত হয়নি বসতবাড়ি-ভাংচুর করে টাকা-পয়সা ও স্বর্ণলঙ্কার লোট করে নিয়ে গেছে এমন অভিযোগ করে আজ সোমবার দুপুরে ভৈরব সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আহতের ভাই খলিল মিয়া, ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও জুলেখা বেগম ।
এ সময় লিখিত অভিযোগে তারা আরো জানান পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার লালপুর গ্রামের আড্ডি বাড়ির আওয়াল মিয়ার নেতৃত্বে তার সমর্থকরা বিগত ২ বছর যাবৎ তাদের ৮৫ টি পরিবারকে নানাভাবে নির্যাতন করে আসছে । তাদের অত্যাচারে ৩ শতাধিক পরিবার বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। হামলার আশঙ্কায় তারা বাড়ি- ঘরে ফিরতে পারছেননা ।
এ কারনে তাদের সন্তানরা স্কুলে যেতে না পারায় লেখা-পড়া থেকে বঞ্চিত হচ্ছে । তারপরও শেষ রক্ষা হয়নি পরিবারগুলোর । ঈদুল ফিতরে নিজ বসতবাড়িতে ঈদ করার জন্য ঢাকা থেকে খলিল মিয়া ও তার পরিবার গ্রামের বাড়িতে আসে । কিন্ত সেই খবর প্রতিপক্ষ আঃ আওয়াল মিয়া ও তার লোকজন জানতে পেরে পূর্ব শত্রুতার জের ধরে রোববার সকালে হামলা চালায় খলিল মিয়ার উপর ।
এ সময় তাকে বাচাতেঁ তার ভাই জাকির হোসেন, আলী হোসেন ও মামুন এগিয়ে গেলে আওয়াল সমর্থকরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে জাকির হোসেনসহ বেশ কয়েক জনকে ।
এছাড়া আঃ আওয়াল সমর্থকরা নিজেদের রান্না ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদেরকে ফাসাঁনোর চেষ্টা করছে যা গ্রামের সবাই জানে। এ ঘটনায় রোববার রাতে খলিল মিয়া বাদী হয়ে আঃ আওয়াল কে প্রধান আসামি করে ২৭ জনের নামে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে ।
এ বিষয়ে জানতে আঃ আওয়ালের মোবাইলে ফোন দিলে তার স্ত্রী ইয়াছমিন বেগম রিসিভ করে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,তাদের উপর হামলা চালিয়ে মারধোর করেছে খলিল মিয়ার লোকজন ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান,হামলার ঘটনায় খলিল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে । আমরা ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি ।
Leave a Reply