শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারের দেশের ইতিহাসে ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড়’ চালান জব্দ

কক্সবাজারের দেশের ইতিহাসে ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড়’ চালান জব্দ

বিশেষ প্রতিনিধি,
দেশের ইতিহাসে ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড়’ চালান জব্দ
কক্সবাজারের উখিয়া সীমান্তে ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত আইসের পরিমাণ ২১ কেজি ৯০ গ্রাম। এটি দেশে উদ্ধার হওয়া আইসের এ যাবৎকালের সবচেয়ে বড় চালান।

বুধবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে আইসের চালানটি উদ্ধার করে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা পাচারকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে বুজুরুজ মিয়া (৫১), একই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে ইসমাইল (২৩) এবং আবু মণ্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বুধবার দুপুর কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মজুদ করার জন্য আনা হয়েছিল, যাতে পরে দেশের বিভিন্ন স্থানে পাচার করা যায়। দেশে ক্রিস্টাল মেথের এত বড় চালান এর আগে কখনো ধরা পড়েনি। চালানটি দেশের বিভিন্ন স্থানে পাচার করার জন্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। আটকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।

কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে ছয়-সাতজন লোককে বস্তা নিয়ে আসতে দেখে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি ছোট বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়।

লেফট্যানেন্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী আরো জানান, এটি দেশের সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ বা আইসের চালান আটকের ঘটনা। এ ঘটনায় উদ্ধারকৃত আইস ব্যাটালিয়ন সদর স্টোরে জমা করা হয়েছে। আটক পাচারকারীদের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রথম এই মাদকদ্রব্য ধরা পড়ে। চট্টগ্রামে আইসের প্রথম চালান ধরা পড়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com