শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের বজ্রপাতে পাঁচ জেলায় ৮ জনের মৃত্যু

দেশের বজ্রপাতে পাঁচ জেলায় ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
ছবি: প্রতীকী

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের সময়ে এসব ঘটনা ঘটে।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবর–

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১৪)।

সাতক্ষীরা: বৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে সদর উপজেলার ঝাউডাঙ্গার বিহারিনগরে অহেদ মিস্ত্রির ছেলে আব্দুল্লাহ মিস্ত্রি মারা গেছেন। একই সময়ে কলারোয়া উপজেলার কায়বা গ্রামের কামরুল ইসলাম নামে আরও একজন বজ্রপাতে মারা যান।

মেহেরপুর: মুজিবনগর উপজেলায় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক শাহাবুদ্দিন দারিয়াপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলায় বজ্রপাতে সাইদুল মৃধা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাইদুল উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই সাইদুলের মৃত্যু হয়।

যশোর: শার্শা উপজেলায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে কৃষক আজিজুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। মৃত আজিজুল ইসলাম একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com