শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকেপদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে মন্ত্রিপরিষদ সচিব

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকেপদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক:

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা ট্রেন চলাচল শুরু হবে। এজন্য ভাঙ্গায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন।
বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেপ্টেম্বরে পদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। ভাঙ্গা স্টেশনটি হবে আন্তর্জাতিক মানের। এখানে সর্বমোট ১০টি লাইন তৈরি করা হবে।

তিনি আরো বলেন, বামনকান্দা রেলস্টেশনে এখন ৬টি ট্রেনলাইনের কাজ প্রায় শেষের পথে। পরে বাকি চারটি নতুন রেললাইন নির্মাণ করা হবে। সেই জায়গা রাখা হয়েছে। নতুন চারটি লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচল করবে।

মাহবুব হোসেন বলেন, আন্তর্জাতিক মানের রেলস্টেশন তৈরির কাজ ৩-৪ মাসের মধ্যে শেষ হবে। এছাড়া ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত রেললাইনের কাজ প্রায় শেষের পথে। দ্রুত সব কাজ শেষ করে রেল যোগাযোগ চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রেল সচিব মো. হুমায়ুন কবির, পদ্মা রেলসেতু প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, এডিশনাল এসপি (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com