শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বনানীতে পর্যটনকে নিরাপদ করতে সবাইকে সচেষ্ট হতে হবে: স্পিকার

বনানীতে পর্যটনকে নিরাপদ করতে সবাইকে সচেষ্ট হতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে ‘টেস্ট অব বাংলাদেশ’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- ছবি: বাসস

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে একটি অনন্য পর্যটন গন্তব্য। তাই পর্যটনকে নিরাপদ, আকর্ষণীয় ও দর্শনীয় করার লক্ষ্যে সবাইকে সচেষ্ট হতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের পরিপূরক এবং সমার্থক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে এই কান্ট্রি ব্রান্ডিং একটি অসাধারণ আয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে ‘টেস্ট অব বাংলাদেশ’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার।

স্পিকার বলেন, করোনার অতিমারিতে সারা বিশ্বেই পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই, পর্যটন শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ অঞ্চলভেদে বিভিন্ন খাদ্যের জন্য বিখ্যাত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত। তাই এই ব্রান্ডিং পণ্যগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। দেশীয় বিভিন্ন পণ্য ও ব্রান্ডের বাণিজ্যিক ও আর্থিক স্বার্থ সংরক্ষণ করতে সবাইকে সচেষ্ট হতে হবে।

এ সময় স্পিকার দেশীয় পণ্যের ব্রান্ডিং, বিপণন ও সংরক্ষণে এমন অসাধারণ উদ্যোগ নেয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশনসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্য ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ফেস্টিভ্যালে আগত দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com