শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর হঠাৎ প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষিকা

রাজধানীর হঠাৎ প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর সড়কে চলন্ত প্রাইভেট কারে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক পরিবারের তিন সদস্য।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে সাময়িক যান চলাচলে ব্যাঘাত ঘটে।

জানা গেছে, গাড়িটির মালিক রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সিনিয়র শিক্ষক মোছা. রাফিয়ার। দুর্ঘটনার সময় গাড়িতে তিনিসহ তার মেয়ে ও ছোট ভাই ছিলেন।

দুর্ঘটনাস্থলের পাশেই ফুটপাতে মেয়েকে জড়িয়ে বসে ছিলেন রাফিয়া। আর ছোট ভাই তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে রাফিয়া বলেন, গাড়িটি আমি নিজেই চালাচ্ছিলাম। হঠাৎই গাড়ির সামনে ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে কোনো রকমে মেয়ে ও ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। আমার গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার নেই। কিভাবে আগুন লাগল বুঝতে পারছি না। আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মমিমুল ইসলাম নামে এক সিএনজিচালক বলেন, গাড়িটি থামার সঙ্গে সঙ্গে আমিসহ আরো কয়েকজন পথচারী বালি ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com