ঝিনাইদহপ্রতিনিধি:
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পান চুরি সন্দেহে গণপিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রাম চন্দ্রমানের ছেলে সূর্য্যমান (৬২)।
কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদিউজ্জামান সাজু জানান, উপজেলার শালিখা গ্রামের একটি বরজে পান চুরি করেছেন সন্দেহে ওই বৃদ্ধকে বুধবার গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে গেছে পুলিশ। কে বা কারা তাকে ভর্তি করে রেখে গেছেন সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষও বলতে পারেননি। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply