শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারী ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, শ্বশুর-জা আটক

নীলফামারী ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু, শ্বশুর-জা আটক

নীলফামারীপ্রতিনিধি

নীলফামারী সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাসুরের লাঠির আঘাতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঐ গৃহবধূর নাম রাকিবা আক্তার (২৯)। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর ও জাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবা। একই দিন বিকেলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাকিবার শ্বশুর মফিজ ও তার ভাসুরের স্ত্রী (জা) ইয়াসমিন বেগমকে আটক করে পুলিশ।

নিহত রাকিবা উপজেলার গোরগ্রাম ইউনিয়নের দলুয়াপাড়ার মো. জয়নাল আবেদীনের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক ভিটা নিয়ে জয়নাল ও তার বড়ভাই আফজালের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে গত ২১ এপ্রিল দুপুরে আফজাল ছোট ভাইয়ের স্ত্রী রাকিবাকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এ সময় গুরুতর আহত হন রাকিবা। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৪ এপ্রিল নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। ২ মে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত গৃহবধূর শ্বশুর ও ভাশুর আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com