শিরোনাম :
রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে পুলিশ সদস্য হত্যায় ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে পুলিশ সদস্য হত্যায় ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামপ্রতিনিধি:

পুলিশ সদস্য হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, মাবুদ দুলাল ও অর্জুন দে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, পুলিশ সদস্য হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় মো. মনির নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি মাবুদ দুলাল উপস্থিত থাকলেও বাকি তিনজন পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে নগরের অক্সিজেন এলাকায় ডিউটি শেষে আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনি এলাকার বাসায় ফিরছিলেন নগর পুলিশের কনস্টেবল ফরিদ উদ্দিন। ঐ সময় তার পথ আটকে মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। বাঁধা দিলে একপর্যায়ে ফরিদ উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হলে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চারজনসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মো. নাছির ও মো. রাজিব নামের দুই আসামি মামলা তদন্তকালে মারা যান। ২০১৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com