নোয়াখালীপ্রতিনিধি:
পৃথকস্থানে অভিযান চালিয়ে সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, পাইপগান, দুটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার (১২ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের মনির হোসেন (৪৫), তার স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কামাল উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply