নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরের পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাব্বির আহমেদ (১২) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মোকসেদুল ইসলাম জানান, গ্রাম থেকে সাব্বিরকে ঢাকায় নিয়ে এসেছি মাদরাসায় ভর্তি করাব বলে। মোহাম্মদপুর পুলপার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের দোবাউড়া থানার জিগাতলা গ্রামে। তাদের বাবার নাম সাইদুল ইসলাম। তারা মোহাম্মদপুর পুলপার বটতলা এলাকায় থাকেন বলে জানান নিহতের বড় ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Leave a Reply