মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১শ ৭০ লিটার চোলাই মদসহ মতিলাল রবিদাস (৩৫) ও অরুন রায় (৫৫) নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
আটককৃতদের বসতঘর তল্লাশি করে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে মোট ১শ ৭০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply