শিরোনাম :
নতুন নিয়মে চালু হলো বাংলাদেশ ব্যাংকের ‘ই-লোন’ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ,
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁপাইনবাবগঞ্জ বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপিসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপিসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের নেয়ামতনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপির জালনোট উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জালনোট প্রস্তুত ও বিক্রির চক্রের মূল হোতা বশির উদ্দিনকেও (৪৯) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার ওই বাড়িতে র‍্যাব অভিযানটি পরিচালনা করে।

অভিযানে মোট সাত লাখ ৯ হাজার ৫০০ ভারতীয় রুপির জালনোট উদ্ধার করা হয়। এ ছাড়াও জালনোট প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম—৮০০ গ্রাম আঠা ও প্লাষ্টিকের প্রলেপ বা রজন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত বশির জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের আজাহর আলীর ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় জালানোট ব্যবসার একটি সিন্ডিকেট চালানোর অভিযোগ এনেছে র‌্যাব।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি ২০১৬ সাল থেকে জালানোটের ব্যবসায় জড়িত থাকার কথা জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই নির্জন বাড়িটি ব্যবহার করে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

র‍্যাবের এই অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। তিনি বলেন, বশিরের বিরুদ্ধে জালনোট সম্পর্কিত পূর্বের তিনটিসহ এখন পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদে তিনি তার সিন্ডিকেট সম্পর্কিত কিছু তথ্যও দিয়েছেন। এ ব্যবসায় জড়িত আরো চার থেকে পাঁচ জন সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। এ সিন্ডিকেটের ব্যাপারে তদন্ত চলছে ও জড়িত অন্যদের আটকে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com