শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে ৯মাস পর ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

পঞ্চগড়ে ৯মাস পর ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। প্রায় নয় মাস পর ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার(২০-মে) বিকেলে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারত যুবকের মরদেহ ফেরত দেয়। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) ২০২২ইং তারিখে দিনগত গভির রাতে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে নিহতের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবক মোঃ সালাম(৩৫) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। সেই সময়ের বিভিন্ন সূত্র ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গেছে, ওই বাংলাদেশি যুবক রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে বুধবার রাত তিনটা নাগাদ দুটি বাড়িতে গরুর চুরি করতে একদল চোরের সাথে ঢুকে। এসময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে গরু রেখে চোরেরা পালিয়ে যায়। এসময় সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগানে চোরেরা আশ্রয় নিলে রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় সকালের সূর্যের আলোয় তাকে ধরে স্থানীয়রা। একই সময় গ্রামবাসীদের গণধোলাইয়ের মৃত্যু হয় ওই বাংলাদেশি যুবকের। এর পর দীর্ঘ নয় মাস পর মরদেহ ফেরত পের নিহতের পরিবার। নিহতের ভাই বলেন, আমার ভাই অন্যায় করলে প্রশাসনের হাতে তুলে দিয়ে বিচার করা যেত। কিন্তু তারা নির্মম ভাবে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। নয় মাস পরে হলেও ভাইয়ের জানাজা করতে পারবো এটাই আমাদের জন্য অনেক। মরদেহ নিতে কয়েকদিন আগে স্থানীয় ইউপি সদস্য সহ ভারতে যাই। সেখানে অনেকেই লাশ ফিরে পেতে আমাদের সহযোগিতা করেছে। এ সময় ৬নং সাতমেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বলেন, লাশ ফেরত পেতে জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com