শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভার আশুলিয়ায় ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

সাভার আশুলিয়ায় ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

সাভার প্রতিনিধি
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাতচক্রের সর্দার মো. আলী হোসেনসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৭ মে) দুপুর সোয়া ২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-ঢাকা জেলার মো. আলী হোসেন ওরফে আলী (৩৮), মানিকগঞ্জ জেলার মো. আবুল বাশার (৩০), মো. ইমরান হোসেন (২৩), শরিয়তপুর জেলার মো. নাজির হোসেন (২৬), ঢাকা জেলার মো. শুভ (২০), মো. ওয়াহিদ হাসান (৩০), মো. রুবেল উদ্দিন (২৮), বরিশাল জেলার মো. স্বপন (২৯), মাদারিপুর জেলার মো. মিরাজ হোসেন (৩৫) এবং ঠাকুরগাঁও জেলার মো. শাকিব (২১)।

র‌্যাব জানায়, গত বেশ কিছুদিন যাবত ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র দেশীয় অস্ত্র দেখিয়ে সাধারণ পথচারী, রিকশাচালকসহ যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছিলো। ক্ষেত্র বিশেষে হত্যার উদ্দেশ্যে যাত্রীদের ছুরিকাঘাত করে পালিয়ে যেতো তারা। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীসহ স্থানীয় জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যা প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাতি চক্রের সর্দার মো. আলী হোসেন ওরফে আলীসহ ১০ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও গ্রেপ্তারকৃত আলী হোসেন এই দলের সর্দার। আলী হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই চৌকস কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com