শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ফরিদপুর আদালতে বিএনপি নেতা চাঁদ

ফরিদপুর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ফরিদপুর আদালতে বিএনপি নেতা চাঁদ

ফরিদপুর প্রতিনিধি,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে পুলিশ পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে মামলার বাদী শামীম হক, সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগের নেতাকর্মী হাজির ছিলেন।

 

জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে বিএনপি নেতা আবু সাঈদকে পুলিশ ভ্যানে করে ফরিদপুর এক নম্বর আমলি আদালতের (সদর) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়ের আদালতে হাজির করা হয়। পরে তাকে আবার পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে আদালত চত্বরে ভিড় জমাতে থাকে। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে চাঁদের একটি কুশপুত্তলিকা আদালত চত্বরে আনা হয়।

এ মামলার বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে মঙ্গলবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com