শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু কখনও এককভাবে সিদ্ধান্ত নেননি : ডা. দীপু মনি

জাতীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু কখনও এককভাবে সিদ্ধান্ত নেননি : ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছেন। তিনি কখনও কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেননি।

বুধবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘৬ দফা : বাঙালির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন কোনো কাজ করেছেন, তখন বুদ্ধিজীবীসহ অন্যান্য সেক্টরে যারা আছেন তাদের মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি সামনে এগিয়ে গেছেন। আজকে শেখ হাসিনা অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সময় অনেক ষড়যন্ত্র হয়েছিল। এখনও ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরের কিছু মানুষ আমাদের বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ৭ জুনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদেরকে অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে কারো বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com