শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারের রাজনগরে অটোরিকশা চালক হত্যা, ঘাতক রজব আলী গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগরে অটোরিকশা চালক হত্যা, ঘাতক রজব আলী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের রাজনগরে শাহাবুদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত রজব আলী (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩ জুন বিভিন্ন তথ্য ও আলামতের ভিত্তিতে রজব আলীকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন নামীয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রজব ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
রাজনগর থানাপুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে সকালে উপজেলার টেংরা ইউনিয়নের হাজীনগর চা বাগান এলাকায় শাহাবুদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।
একপর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জুন রজব আলীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এলে রজব আলী এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করে।
রজব আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৬ মে আনুমানিক রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজীনগর চা বাগান এলাকায় আসার জন্য রজব ভাড়া করে।
সেখানে যাওয়ার পর রজব আলী তার সাথে থাকা দা দিয়ে অটোরিকশা চালক শাহাবুদ্দিনের অটোরিকশাটি ছিনতাইয়ের লোভে তাকে গলাকেটে হত্যার পর তার অটোরিকশাটি সে মৌলভীবাজারে বিক্রি করে। পরে তার দেওয়া তথ্যমতে খুনে ব্যবহৃত দা ও অটোরিকশা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করে  বলেন, বুধবার (৭ জুন) দুপুরে রজবের দেওয়া তথ্যমতে তাকে নিয়ে কুলাউড়ার ব্রাহ্মণবাজারের একটি দোকানে গিয়ে খুনে ব্যবহৃত দা উদ্ধারের পর বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com