শিরোনাম :
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম ৭০ টাকায় টাইগারপাস থেকে পতেঙ্গা ভ্রমণ

চট্টগ্রাম ৭০ টাকায় টাইগারপাস থেকে পতেঙ্গা ভ্রমণ

চট্টগ্রামপ্রতিনিধি :
শহর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে থাকা পতেঙ্গা সমুদ্র সৈকত ও নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ১০ জুন এ বাস সার্ভিস উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

টাইগার পাস-ডিসি পার্ক (ফৌজদারহাট) থেকে পতেঙ্গা রুটে ২টি ডাবল ডেকার (একটি ছাদ খোলা) বাস চলাচল করবে। অর্থাৎ পর্যটন বাস দুটি নগরের টাইগারপাস থেকে যাত্রা শুরু করে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এবং পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে।

নতুন এ বাস সার্ভিসটি ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার (সকাল ৯টা, বিকেল ৩টা ও বিকেল ৪টা) এবং শনিবার চারবার (সকাল সাড়ে ৯টা, সাড়ে ১০টা, বিকাল ৩টা ও বিকাল ৪টা) চলাচলের কথা রয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার দিনে দুইবার (বিকেল ৩টা ও বিকেল ৪টা) টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে।

আবার ফেরার সময় ছুটির দিনগুলোর মধ্যে শুক্রবার তিনবার (দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা) এবং শনিবার চারবার (দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টা) চলাচলের কথা রয়েছে। অন্যান্য দিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দুটি।

এদিকে, পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগারপাস থেকে ডিসি পার্ক ৪০ টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা করে একইভাবে পতেঙ্গা থেকে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক থেকে টাইগারপাস ৪০ টাকা, এবং পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগারপাস ৭০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্রমনপ্রত্যাশীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com