শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানপ্রার্থীর বাসায় গুলি ও ককটেল বিস্ফোরণ

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানপ্রার্থীর বাসায় গুলি ও ককটেল বিস্ফোরণ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যানপ্রার্থীর বাসায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ওই ইউপি চেয়ারম্যানপ্রার্থীর নাম সৈয়দ মাকসুদ আলী বিদু মিয়া।
তিনি এ বছরে অনুষ্ঠিত গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ইউপি নির্বাচন করেছিলেন।
রোববার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে ওই ইউপি চেয়ারম্যানপ্রার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় তিনি বাড়িতে ছিলেন না। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তবে, কে বা কারা এবং কেন তার বাড়িতে গুলি ছুড়ল ও ককটেল ফাটাল – এ নিয়ে চলছে আলোচনা।
এ ব্যাপারে বাড়ির মালিক সৈয়দ মাকসুদ আলী বিদু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফরিদপুর সদর থানা পুলিশ।
তারা জানিয়েছেন, ঘটনাস্থল হতে দুটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং এক রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিতে মাকসুদ আলী বিদু মিয়ার  ঘরের জানালার কাচ ভেঙে গেছে।
এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বিষয়টি রহস্যময় মনে হচ্ছে। তবে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। আমরা বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছি, আশা করছি দ্রুত সময়ের মধ্যে পুলিশ এ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com