শিরোনাম :
চীন সফরে ট্রাম্প ৯ বছর পর পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে অটিজমে আক্রান্তদের আলীকদমে জমি সংক্রান্ত বিরোধে গভীররাতে হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৪. একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সশস্ত্র মহড়া : সেই কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল

সশস্ত্র মহড়া : সেই কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল

সিলেট প্রতিনিধি:
সশস্ত্র মহড়া

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা হয়।

বুধবার (১৪ জুন) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ-সংক্রান্ত শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আফতাব হোসেনের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তা ব্যাখ্যা দিতে তাকে ঢাকায় তলব করেছিল ইসি। তার বক্তব্য শোনার পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইসি সচিব বলেন, আফতাব হোসেন খানের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ব্যাখ্যা দিতে ইসিতে হাজির হতে বলা হয়েছিল। তিনি ও তার আইনজীবী উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন। এ সময় ওই প্রার্থীকে অস্ত্রের মহড়া দেওয়ার ভিডিও দেখানো হয়। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

গত সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে, লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেন। ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেছেন।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬-এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেয় ইসি। আজ শুনানির পর ইসি তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com