শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম পুলিশ : আইজিপি

আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক;
আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে।

শনিবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ বাহিনীর জনবল বেড়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষা করে দেশের উন্নতি সাধন করতে পেরেছি। এখন সাধারণ মানুষকে ভালো মানের সেবা দিতে পারছি। বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদকপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আগামীর স্মার্ট, উন্নত ও বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং স্মার্ট পুলিশ তৈরি করতে একযোগে কাজ করব।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। এটা ধরে রাখতে হবে। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা আস্থার জায়গা তৈরি করেছি। জনসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে।

পুলিশপ্রধান বলেন, ছোট ছোট খারাপ কাজের জন্য অনেক ভালো অর্জন নষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে যে নীতি গ্রহণ করেছেন, আমরা তা অনুসরণ করে জঙ্গিবাদ দমন করতে পেরেছি। জঙ্গিবাদ দমনে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com