শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম খাতুনগঞ্জে আমদানির অর্ধেক পেঁয়াজই নষ্ট

চট্টগ্রাম খাতুনগঞ্জে আমদানির অর্ধেক পেঁয়াজই নষ্ট

চট্টগ্রাম ব্যুরো:

আড়তে পেঁয়াজ নামানোর পর বস্তা বস্তা নষ্ট পেঁয়াজ পাওয়া যাচ্ছে, যেগুলো আলাদা করে রাখা হচ্ছে

আপাতত পেঁয়াজের সংকট কাটলেও এখন নতুন আপদ হয়ে দাঁড়িয়েছে নষ্ট ও পচা পেঁয়াজ। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি মোকাম চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ৫০ শতাংশের বেশি মিলছে পচা। মোকাম এখন নষ্ট পেঁয়াজে সয়লাব। যে কারণে এ পেঁয়াজ খাতুনগঞ্জের মোকামে বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ২০ টাকায়। মান ভালো না হওয়ায় নষ্ট পেঁয়াজের ক্রেতাও মিলছে না। ফলে পেঁয়াজের একটি বড় অংশ ফেলে দিতে হচ্ছে বলে জানিয়েছেন বৃহৎ এই বাজারের ব্যবসায়ীরা। এ জন্য বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা তাঁদের।

পেঁয়াজের দাম শতক হাঁকানোর পর প্রায় আড়াই মাস পর গত ৫ জুন ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। অনুমতির পর বেনাপোল স্থলবন্দর, সোনামসজিদ স্থলবন্দর এবং ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত পেঁয়াজ বোঝাই ট্রাক আসতে থাকে খাতুনগঞ্জে। বৃহৎ এই পাইকারি মোকামের ব্যবসায়ীরা জানান, বর্তমানে খাতুনগঞ্জে প্রতিদিনই ৭০ থেকে ৮০ ট্রাক ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ঢুকছে। তবে এর অর্ধেকের বেশি মিলছে পচা ও নষ্ট। আড়তে পেঁয়াজ নামানোর পর বস্তা বস্তা নষ্ট পেঁয়াজ পাওয়া যাচ্ছে। যেগুলো আলাদা করে রাখা হচ্ছে আড়তে। কিছু পেঁয়াজ পাওয়া যাচ্ছে, যা একেবারে বিক্রির অনুপযুক্ত।

খাতুনগঞ্জের কাঁচা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কাজী স্টোরের স্বত্বাধিকারী জাবেদ ইকবাল সমকালকে বলেন, ‘আগের মতো ভারত থেকে ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। বর্তমানে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের অর্ধেকের বেশি পাওয়া যাচ্ছে নষ্ট ও পচা। এক ট্রাক পেঁয়াজ থেকে বেশ কয়েক বস্তা একেবারে নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দিতে বাধ্য হতে হচ্ছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে খাতুনগঞ্জের অনেককে। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন।’

খাতুনগঞ্জের আরেক কাঁচা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বোলাই কুমার পোদ্দার বলেন, ‘আমার মতো অনেকেই ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু এখন এসব পেঁয়াজ অনেকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা যাচ্ছে, আড়তে আসা ৫০ বস্তার মধ্যে ২৫ বস্তার বেশি নষ্ট হয়ে গেছে। এর কিছু পেঁয়াজের শেকড় বেরিয়ে গেছে। কিছু পেঁয়াজের রং হয়ে গেছে কালো; উঠে গেছে আবরণও। বাড়তি ক্ষতির আশঙ্কায় তাই নষ্ট-পচা পেঁয়াজ একেবারে কম দামে বিক্রি করতে হচ্ছে। এসব পেঁয়াজের ক্রেতাও মিলছে না।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক সুমন চৌধুরী বলেন, পেঁয়াজের আমদানির অনুমতি দেওয়া হবে– এমন খবরে অতি উৎসাহী হয়ে তখন থেকেই বাড়তি পেঁয়াজ ট্রাকে লোড করে বর্ডারে এনে রাখে অনেকেই। কিন্তু অনেক দেরিতে অনুমতি দেওয়ায় ও সেসব পেঁয়াজ টানা অনেকদিন ট্রাকে পড়ে থাকা অবস্থায় বৃষ্টিতে ভিজে ও রোদে শুকানোর কারণে বেশিরভাগ পেঁয়াজ খাতুনগঞ্জের মোকামে যাওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। তাছাড়া ভারত থেকে এবার তেমন ভালো মানের পেঁয়াজও আসছে না।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ভালো ও খারাপ– এই দুই ভাগে ভাগ করে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। আমদানি করা পেঁয়াজ টানা অনেকদিন ট্রাকে পড়ে থাকায় এমন অবস্থা হয়েছে।

ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ভারত থেকে ভালো মানের পেঁয়াজ দেশে আমদানির বিষয়টি নিশ্চিত করতে বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়কেই কার্যকর উদ্যোগ নিতে হবে। না হয় এতে ভোক্তারা ঠকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com