শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুদ্রানীতিতে সুদহারের সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

মুদ্রানীতিতে সুদহারের সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:
নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অন্যরা। ছবি- ফোকাস বাংলা
নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অন্যরা। ছবি- ফোকাস বাংলা

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয়মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। এতে বহুল আলোচিত ৯ শতাংশ সুদহার সীমা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহারের সঙ্গে ৩ শতাংশ সুদ যোগ করতে পারবে ব্যাংক। বর্তমানে সুদহার দাঁড়াবে ১০ শতাংশের মতো।

গভর্নর আব্দুর রউফ তালুকদার রোববার বেলা ৩টার দিকে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্তিত ছিলেন।

নতুন মুদ্রানীতিতে বাড়ানো হয়েছে নীতি সুদহার। রেপোর সুদ ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ৫০ করা হয়েছে। রিভার্স রেপোর সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।

অনুষ্ঠানে গভর্নর বলেন, ২০২০ সালে ব্যাংক ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা আরোপ করা হয়েছিল রাজনৈতিক সিদ্ধান্তে। রাজনৈতিক নেতৃত্বকে বুঝিয়ে তা প্রত্যাহার করা সম্ভব হয়েছে।

মুডিসের রেটিং কমানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণে আমাদের ঋণ মান কমিয়েছে মুডিস। ২০১২ সালে প্রথম তারা যখন রেটিং দিয়েছিল তখন দেশের রিজার্ভ ছিল অনেক কম। আমদানি, রপ্তানিসহ অর্থনীতির আকার এতো বড় ছিল না। সে তুলনায় এখনকার অবস্থা অনেক ভালো, অথচ মান কমিয়ে দিল। সুতরাং বিদেশি বিনিয়োগে এই রেটিংয়ের কোনো প্রভাব পড়বে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com