শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রেলমন্ত্রীর পুনর্বাসনের আশ্বাসের পরও গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে  হরিজন ও তেলেগু কলোনীতে আবারও উচ্ছেদের প্রক্রিয়া চলছে

রেলমন্ত্রীর পুনর্বাসনের আশ্বাসের পরও গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে  হরিজন ও তেলেগু কলোনীতে আবারও উচ্ছেদের প্রক্রিয়া চলছে

কলোনীবাসীর পাশে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ
রাজধানীর কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার গোপীবাগ (টিটিপাড়া) হরিজন ও তেলেগু কলোনীতে বহুতল আবাসিক ভবন নির্মাণ করে উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসন এবং নতুন করে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা না করার ব্যাপারে রেলমন্ত্রী কর্তৃক সুস্পষ্ট আশ্বাসের পরও নতুন করে আবারও উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছেন প্রকল্প কর্মকর্তারা। গতকাল ১৮ জুন রোববার ও আজ ১৯ জুন সোমবার প্রকল্প কর্মকর্তারা কলোনী এলাকা পরিদর্শন করে নতুন করে আরও অন্তত ২০টি পরিবারকে উচ্ছেদের মৌখিক নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য ইতোমধ্যে কলোনী এলাকায় ভেকু মেশিন আনা সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।
এই পরিস্থিতিতে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন কলোনীর নারী-পুরুষ-শিশুরা। তাদের অনেকের ঘরেই চুলা জ্বলছে না। খেয়ে, না খেয়ে তারা সেখানে দিনাতিপাত করছেন। কলোনী পরিদর্শন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ চিত্র লক্ষ করেন। আজ ১৯ জুন সোমবার সকালে ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু কলোনী পরিদর্শন করেন।
এ সময় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ টেলিফোনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেনের সাথে কথা বলেন। নেতৃবৃন্দ তাকে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই এই কলোনীর বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নিতে হবে। কোনোক্রমেই পুনর্বাসন ছাড়া কলোনী উচ্ছেদ করা যাবে না। সাথে সাথে পূর্বে উচ্ছেদকৃত ১৩৯ পরিবারকেও পুনর্বাসন করতে হবে। প্রকল্প পরিচালক এ সময় নেতৃবৃন্দকে জানান, তিনি দ্রুতই কলোনী এলাকা পরিদর্শন করে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, এ বিষয়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত ও যুগ্ম সাধারন সম্পাদক মনীন্দ্র কুমার নাথ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আন্তরিকতার সাথে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। ওই সাক্ষাৎকালেই তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে বহুতল আবাসিক ভবন নির্মাণ করে কলোনীর সকল পরিবারকে পুনর্বাসনের জন্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। রেলমন্ত্রী ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে বলেন, পুনর্বাসন ছাড়া আর একটি পরিবারকেও সেখান থেকে উচ্ছেদ করা হবে না। ওই কলোনী থেকে ইতোপূর্বে উচ্ছেদকৃত সকল পরিবারকেও যথাযথ পুনর্বাসন করা হবে। তিনি জানান, গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলেগু কলোনীর বাসিন্দাদের জন্য সেখানে অতি দ্রুত বহুতল আবাসিক ভবন নির্মাণ করে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com