শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক;
কোরবানি দিতে গিয়ে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে এমন তথ্য জানা গেছে।

এসব জায়গায় গিয়ে দেখা গেছে, অনেকে গরু জবাই দিতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে কাতরাচ্ছেন।

কোরবানির গরু জবাই দিতে গিয়ে ছুরি ফসকে ও মাংস প্রস্তুত করতে গিয়েও অনেকে হাত ও পায়ের রগ কেটে ফেলেছেন।
কোরবানির গরু জবাই করার সময় ছুরির আঘাতে হাতের রগ কেটে গেছে রাজধানীর আজিমপুর এলাকার আনোয়ার হোসেন নামে এক যুবকের। তার ডান হাতের ৩০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।

দয়াগঞ্জ এলাকার ফয়সাল আলম গরুর লাথি খেয়ে গুরুতর আহত আহত হয়েছেন।

এতে তার চোখের নিচটা মারাত্মকভাবে ফুলে উঠেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মোহাম্মদপুর থেকে এসেছেন চাঁদ মিয়া। ট্রলিতে ঠেলে তাকে এক্স-রে রুমে নেওয়া হচ্ছে।

এক্স-রে রিপোর্টে দেখা গেছে কোমরের হাড় ভেঙে গেছে।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে কেউ গরুর শিঙের আঘাত পেয়েছেন, আবার কেউ বা ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকমই বেশি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com