শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীর অস্ত্রসহ আটক ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালীর অস্ত্রসহ আটক ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় একটি দেশীয় এলজি এবং দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ শরীফপুর গ্রামের তমরুদ্দি বেপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম এবং একই গ্রামের মাইন উদ্দিনের ছেলে অন্তর।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সন্ধ্যার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরের দিকে হাজীপুর এলাকার ডালিম-অন্তরসহ কয়েকজন অস্ত্র নিয়ে শরীফপুর ইউনিয়নের রাসেল গ্রুপের রাসেলকে তুলে আনতে যায়। স্থানীয় লোকজন ও রাসেল গ্রুপের সদস্যরা বিষয়টি টের পেয়ে চারপাশ থেকে ঘেরাও করে তাদের আটকের চেষ্টা করে।

এ সময় তারা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ডালিম ও অন্তরকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দু’জনকে আটক করে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সিদ্দিকী বলেন, বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা পুলিশ হেফাজতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। অস্ত্র আইনে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com