শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালপুরের দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর শরীরে গরম পানি দিলো স্ত্রী

জামালপুরের দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর শরীরে গরম পানি দিলো স্ত্রী

জামালপুরপ্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় লবণ ও শুকনা মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে ঘুমন্ত স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুলাই) সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তি হলেন, ওই গ্রামের আমজাদ ভূঁইঞা ওরফে আঞ্জুর ছেলে রুবেল মিয়া (৩৮)। তিনি স্থানীয় শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক।
অভিযুক্ত ব্যক্তি হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাসিমা বেগম। তাদের দুটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে রুবেল নাসিমা বেগমকে বিয়ে করেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে উভয়ের মধ্যে দাম্পত্য কলহ বাড়তেই থাকে। একপর্যায়ে রুবেল ও নাসিমার মধ্যে একবার তালাক হয়। পরে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে প্রায় দুমাস আগে আরেকটি মেয়েকে বিয়ে করে রুবেল। এর জের ধরে নাসিমার সঙ্গে তার ঝগড়া চলছিল। মঙ্গলবার সকালে রুবেল বাড়িতে ঘুমিয়ে ছিল। এ অবস্থায় তার গায়ে লবণ ও শুকনা মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে দেন স্ত্রী নাসিমা। এ সময় রুবেল চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকালে রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুটন্ত পানির তাপে তার শরীরের বিভিন্ন স্থানে ৪০ থেকে ৪৫ শতাংশ ঝলসে গেছে। অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com