প্রবাস
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) সভাপতি খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে উইম্বলডনে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এর সভাপতি ডেভিড হেগরী সাক্ষাত করেছেন।
শুক্রবার লন্ডনে উইম্বলডনে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) সভাপতি সৌজন্য সাক্ষাত করেন।
আইটিএফের সভাপতি বাংলাদেশে আইটিএফ এর কয়েকটি টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজনের জন্য বিটিএফ’র সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। আইটিএফ এর সভাপতি বাংলাদেশের টেনিসের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিটিএফ’র সভাপতি আইটিএফ’র সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আইটিএফ সভাপতিকে একটি ক্রেস্ট/মোমেন্টাম উপহার দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ হায়দার ভূইয়া ও সহসভাপতি নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।
Leave a Reply